প্রিয়াঙ্কার ৮ ফ্ল্যাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর নিয়ে প্রায়ই তারকাদের বিপাকে পড়তে দেখা যায়। তাঁদের এত আয়ের উৎস ও সহায়-সম্পত্তি থাকে, যেসবের হিসাব নিজেরাই জানেন না। এই যেমন প্রিয়াঙ্কা চোপড়া। মুম্বাই শহরেই নাকি তাঁর আটটি ফ্ল্যাট আছে। সম্প্রতি কর কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। প্রিয়াঙ্কার এতগুলো ফ্ল্যাটের মধ্যে পাঁচটি মুম্বাইয়ের ভেরসোভায় অবস্থিত। তিনটি ফ্ল্যাটকে তিনি একটিতে রূপান্তর করেছেন। পাশাপাশি আছে আরও দুটি। আর বাকি ফ্ল্যাটগুলো ভাড়া দিয়ে রেখেছেন তিনি। মুম্বাইয়ের কর কর্মকর্তারা ক্যাটরিনা কাইফেরও পেছনে লেগেছেন। তাঁদের দেওয়া তথ্যমতে, গত বছর শুধু মঞ্চে অনুষ্ঠান করে ক্যাটরিনা অঢেল রুপি কামিয়েছেন। ওয়েবসাইট।