প্রিয়াঙ্কার ‘না’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরো তিন কোটি রুপির প্রস্তাব ফিরিয়ে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রস্তাবটা ছিল একটি পাঁচ তারকা হোটেলের পক্ষ থেকে। তাদের নতুন বছর উদ্যাপন উৎসবে একটা দিন শুধু নাচবেন প্রিয়াঙ্কা। পারিশ্রমিক হিসেবে পাবেন তিন কোটি রুপি।অর্থের এত বড় অঙ্কও নিজের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের জায়গা থেকে টলাতে পারেনি প্রিয়াঙ্কাকে। সোজা কথায় ‘না’ বলে দিয়েছেন তিনি। প্রিয়াঙ্কা একটি ছবিতে অভিনয়ের জন্য পান দেড় কোটি রুপি।এর আগে অবশ্য কারিনা কাপুর আর সাইফ আলী খানও একই ধরনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে শিরোনাম হয়েছিলেন। ওয়েবসাইট।