প্রীতমের ত্রাতা সালমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেডি ছবির ‘ম্যায় করু তো সালা’ গানটি যখন মানুষের মুখে মুখে, তখন প্রমাদ গুনছিলেন সংগীত পরিচালক প্রীতম। অভিযোগের তীর তাঁর দিকে! এরই মধ্যে ছবির পরিচালক ভূষণ কুমারের কাছে শিল্পী ও সংগীত পরিচালক অনু মালিক ব্যাপক প্রশংসা করলেন একদিন। সঙ্গে জানিয়ে দিলেন, ‘প্রীতমের ওই গানটি বছর খানেক আগে আমিই কম্পোজ করেছিলাম।’ আরেকজন দাবি করে বসলেন, গানের কথাগুলোও নকল। প্রীতম নির্বাক। এগিয়ে এলেন ত্রাতা হিসেবে সালমান খান। বললেন, ‘হ্যাঁ, সুর বেশ খানিকটা একই রকম, তবে অনুর ফ্লপ গানটি প্রীতম হিট বানিয়ে ছেড়েছে!’ এই এক কথাতেই মামলা ডিসমিস! আদালতও সব অভিযোগ নাকচ করে দিয়েছেন, হাঁফ ছেড়ে বেঁচেছেন বেচারা প্রিতম। ওয়েবসাইট।