প্রীতমের ‘ভুল’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসিফের গাওয়া ‘আমার দুঃখ সারি সারি’, ‘বালিকা’ ও ‘কৃষ্ণ করলে লীলা’সহ বেশ কিছু জনপ্রিয় গানের গীতিকার, সুরকার ও শিল্পী প্রীতম এবার চলচ্চিত্রের সংগীত পরিচালনা করছেন। ছবির নাম ভুল। রাজু আহমেদ পরিচালিত এ ছবির চারটি গানের রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। প্রীতম জানান, গানগুলো গেয়েছেন কণা, অন্যটি তিনি ও তানজিলা। জানা গেছে, এই ছবির বাকি দুটো গান কলকাতার একজন সুরকার করবেন। ভুল ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন শিমলা এবং নতুন একজন নায়ক।