প্রীতি ও লির দুই ঘণ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ব্রেট লির সঙ্গে গোপনে দেখা করেছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, গত মঙ্গলবার রাতে মুম্বাইয়ে অলিভ বার অ্যান্ড কিচেন নামের একটি রেস্টুরেন্টে তাঁরা গোপনে দেখা করেন। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের মাধ্যমে জানা গেছে, প্রীতি ও লি যখন সেখানে অবস্থান করছিলেন তখন বাইরে পাপারাজ্জিরা ওত পেতে ছিল। বিষয়টা টের পেয়ে প্রীতি ও লি ভেতরে কোনো ফটোসাংবাদিককে ঢুকতে না দেওয়ার জন্য হোটেল ব্যবস্থাপককে নির্দেশ দেন। দুই ঘণ্টা অবস্থানের পর ব্রেট লি সদর দরজা এবং প্রীতি জিনতা পেছনের দরজা দিয়ে হোটেল ত্যাগ করেন। দুজনের এ লুকোচুির খেলার কারণে নতুনভাবে সন্দেহের তীর এখন প্রীতি ও লির দিকে।