প্রীতিকে নেসের পাল্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসা উবে গেছে কর্পূরের মতো। ভালোবাসার গোলাপের পাপড়ি ঝরে গেছে কেবল কাঁটাই তো থাকে অবশিষ্ট। অভিযোগ আর পাল্টা অভিযোগের কাঁটাই এখন বিদ্ধ করছে প্রীতি জিনতা ও নেস ওয়াদিয়াকে। আইপিএলের ফাইনালের দিন লাঞ্ছিত করেছেন—প্রীতির এমন অভিযোগের বিরুদ্ধে এবার নয়জন সাক্ষী হাজির করলেন নেস।
নেস বলেন, ‘প্রীতি আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, এ ব্যাপারে এই সাক্ষীরা নিরপেক্ষ ও সৎভাবে সেদিনের আসল ঘটনাটি তুলে আনবেন বলে আমার বিশ্বাস।’ নেসের এই সাক্ষীদের প্রীতি মানবেন বলে মনে হয় না। গত ১২ জুন নেসের বিরুদ্ধে মুম্বাই পুলিশের কাছে নালিশ করেছিলেন বলিউড অভিনেত্রী। আইএএনএস।