প্রীতির কাজে ফেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপ্রীতিকর দিনগুলো পেছনে ফেলে কাজে মনোযোগী হলেন প্রীতি জিনতা। হ্যাপি এন্ডিং ছবির শুটিংয়ের শেষটাও মধুরেণ সমাপয়েৎ হচ্ছে। এই ছবির কাজ করতে করতে হুট করে ভারত ছেড়ে প্রীতি চলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। এর আগে সাবেক প্রেমিকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও করেছিলেন। গুঞ্জন রটেছিল, প্রীতি যুক্তরাষ্ট্রেই থিতু হচ্ছেন।
স্বাভাবিকভাবেই হ্যাপি এন্ডিং ছবির নির্মাতারা পড়ে গিয়েছিলেন গ্যাঁড়াকলে। ছবিতে প্রীতি অবশ্য অতিথি চরিত্রই করছেন। কিন্তু তাঁর অংশটির কিছু দৃশ্যের শুটিং আগেই হয়ে গিয়েছিল। দেশে ফিরেই প্রীতি নির্মাতাদের নতুন সময় দিয়েছেন। হাঁফ ছেড়ে বেঁচেছেন প্রযোজকও। মুম্বাই মিরর।