প্রীতির জবাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েবসাইটে যেমন খুশি লিখে অন্যের মানহানি করাই যায়। কিন্তু অনেকে ব্যাপারটা সহজে মেনে নিলেও ছাড় দেননি প্রীতি জিনতা। কয়েক দিন আগে প্রীতি জিনতা নেশার উপাদান গ্রহণ করেন—এমন খবর প্রকাশ করে একটি ওয়েবসাইট। খবরটা তাঁর কাছে যাওয়ার পর এই ভিত্তিহীন অভিযোগের দায়ে মামলা ঠুকে দেওয়ার হুমকি দেন প্রীতি। কাজ হয়েছে তাতেই। ভালয় ভালয় প্রীতিকে নিয়ে লেখা ভিত্তিহীন সেই প্রতিবেদনটি সরিয়ে নিতে বাধ্য হয়েছে ওয়েবসাইটটি।‘ওটি ছিল মানহানিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত একটি লেখা। আমি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছি।’ বলেছেন প্রীতি। ওয়েবসাইট।