প্রীতির প্রমাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেস ওয়াদিয়া ও প্রীতি জিনতা
নেস ওয়াদিয়া ও প্রীতি জিনতা

কী এক অপ্রীতিকর অবস্থার ভেতর দিয়ে যাচ্ছেন প্রীতি জিনতা! নিজের একসময়ের ভালোবাসার মানুষটির সঙ্গেই কদর্য এক লড়াইয়ে নামতে হয়েছে। নেস ওয়াদিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন। উল্টো নেসই তাঁকে মিথ্যাবাদী প্রমাণে তৎপর। এবার নিজের দাবির সপক্ষে প্রীতি তাই হাজির করলেন প্রমাণ।

৩০ মে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেস তাঁকে লাঞ্ছিত করেছিলেন বলেই অভিযোগ প্রীতির। নেস সেই দাবি অস্বীকার করে নয়জন সাক্ষী হাজির করার পর প্রীতি এবার চারটি ছবি দেখালেন। যে ছবিতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে হাতের ক্ষত। এই ছবিগুলো বানোয়াট নাকি সত্যি, সেটাই এখন খতিয়ে দেখছে পুলিশ। মুম্বাই মিরর।