প্রেক্ষাগৃহে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: প্রথম আলো
ছবি: প্রথম আলো

‘হলের বাইরে সাঁটানো আয়নাবাজি সিনেমার পোস্টারে এক চঞ্চল চৌধুরীর কতই না রূপ। মুখের এক পাশে গোঁফ আর অপর পাশে নেই। পোস্টার দেখেই অনুমান করা যায়, চঞ্চল চৌধুরী অভিনয়ের কী খেলই (চমক) না দেখিয়েছেন।’ গতকাল সোমবার ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে আয়নাবাজি দেখতে আসা একদল তরুণ-তরুণী এভাবেই ছবি দেখার আগে প্রথম আলোর প্রতিনিধিকে নিজেদের উচ্ছ্বাসের কথা জানাচ্ছিলেন। প্রদর্শনী শেষেও তাঁদের সেই উচ্ছ্বাসে ভাটা পড়েনি। হল কর্তৃপক্ষ জানায়, গতকাল কর্মদিবস হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছিল সরকারি ছুটি। তাই অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত আয়নাবাজি ছবির গতকালের প্রথম আর দ্বিতীয় প্রদর্শনীতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিড় ছিল। উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর প্রথম আলোতেই প্রকাশিত হয় ‘ময়মনসিংহেও দর্শকখরা’ শিরোনামে একটি প্রতিবেদন। সেখানে প্রেক্ষাগৃহে দর্শকসংকটের বিষয়ে লেখা হয়। কিন্তু এবার সেই প্রেক্ষাগৃহে সন্তোষজনক দর্শকসমাগম হওয়ায় হাসি ফুটেছে হল কর্তৃপক্ষের মুখে।