প্রেক্ষাগৃহে শাকিব ও শখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবির ব্যবসায়িক সাফল্য দেখার জন্য মধুমিতা প্রেক্ষাগৃহে ছুটে গেলেন শাকিব খান ও শখ। দর্শকদের সঙ্গে বসে নিজেদের অভিনীত ছবি বলো না তুমি আমার দেখলেন। নিজেদের মাঝে এই দুই তারকাকে পেয়ে চমকে ওঠে দর্শকেরা। মুহূর্তেই পুরো প্রেক্ষাগৃহে এই খবর রটে যায়। ছবি শেষ হওয়ার পর তাঁদের একনজর দেখার জন্য দর্শকেরা প্রেক্ষাগৃহের বাইরে ভিড় করে। কিন্তু দর্শক-বিড়ম্বনার কথা ভেবে অনেক আগেই প্রেক্ষাগৃহ ত্যাগ করেন শাকিব। অন্যদিকে শখ ছবি শেষ হওয়ার পর দর্শকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে চলে যান।গত শুক্রবার ঢাকাসহ সারা দেশে মুক্তি পেয়েছে শাকিব ও শখ অভিনীত চলচ্চিত্র বলো না তুমি আমার। জানা গেছে, প্রথম দিন ঢাকা এবং অন্যান্য স্থানের প্রেক্ষাগৃহগুলোর প্রায় প্রতিটি প্রদর্শনীই দর্শকপূর্ণ ছিল।শাকিব বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় এ খবর পাওয়ার পর প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের সঙ্গে বসে ছবিটি দেখার সিদ্ধান্ত নিই।’শখ বলেন, ‘এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম। আমি অভিভূত। এই ছবির ফলাফল দেখার জন্য অন্য কোনো নির্মাতার সঙ্গে চূড়ান্ত কথা বলিনি। আমি অবশ্যই চলচ্চিত্রে অভিনয় করব, তবে একটু বেছে বেছে।’