প্রেক্ষাগৃহে 'সুতপার ঠিকানা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুতপার ঠিকানা ছবির দৃশ্য
সুতপার ঠিকানা ছবির দৃশ্য

আজ মুক্তি পাচ্ছে সুতপার ঠিকানা। কথা মতো মা দিবসের দুই দিন আগেই মুক্তি পেল প্রসূন রহমান পরিচালিত প্রথম চলচ্চিত্র সুতপার ঠিকানা। এতে নাম-ভূমিকায় অভিনয় করেছেন অপর্ণা সেন। তাঁকে ঘিরে এগিয়ে গেছে গল্প। গতকাল বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে উদ্বোধনী প্রদর্শনী হয় চলচ্চিত্রটির। আজ থেকে দেখা যাবে ঢাকার মাল্টিপ্লেক্সগুলোয়। পরিচালক জানিয়েছেন, পরের সপ্তাহ থেকেই ঢাকার অন্যান্য সিনেমা হল এবং বিকল্প প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। ছবিতে অপর্ণা ছাড়াও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শাহাদাৎ হোসেন, মাহমুদুল ইসলাম, কুমার নিবিড় প্রমুখ। সিনেমাটির সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ।