প্রেম এসে যাচ্ছে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ দুপুর ১২টা পাঁচ মিনিটে দেখানো হবে টেলিছবি প্রেম এসে যাচ্ছে...। লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরী, পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। মফিজুর রহমান এবং সাদিয়া মাহবুব মাঝবয়সী দম্পতি। নানা মানসিক জটিলতায় ভুগছে মফিজুর। স্ত্রীর প্রতি নানা বিষয়ে তার সন্দেহ। তার ধারণা, তরুণ সুদর্শন কারও সঙ্গে প্রেম করছে সাদিয়া। সুযোগ পেলেই স্ত্রীর মোবাইল ফোন চেক করে। অফিসে যাওয়ার পথে স্ত্রীকে অনুসরণ করে। হুট করে হাজির হয় স্ত্রীর অফিসে। সন্দেহ কখনো সত্যি হয় না তার। এসব করতে গিয়ে নানাভাবে বিব্রতও হয় মফিজুর। বিপত্তিতেও পড়ে। কিন্তু তাঁর সন্দেহ কাটে না কিছুতেই।