প্রেম ও সাম্যের কবি নজরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদের আয়োজনে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল ‘প্রেম ও সাম্যের কবি নজরুল’ শীর্ষক অনুষ্ঠান। সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল ‘প্রেম ও সাম্যের কবি নজরুল’ শীর্ষক আলোচনা, আবৃত্তি, সংগীত, নৃত্য নির্মিতি ও পাঠাভিনয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আবুল কালাম মনজুর মোরশেদ ও বিশেষ অতিথি ছিলেন আবদুল হাই শিকদার। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি নাসিম আহমেদ।