প্রেম করার সময় নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বয়ং শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে বলিউডে অভিষেক তাঁর। সামনে পাতিয়ালা হাউস ছবিতে আসছেন আরেক বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে। আনুশকা শর্মার অভিনয় জীবনের শুরুটা ভালোই যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে গুজবও পিছু নিয়েছে তাঁর। শহীদ কাপুরের সঙ্গে নাকি মন দেওয়া-নেওয়া চলছে আনুশকার। আনুশকা অবশ্য তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন সে গুজব।‘প্রেম করার সময়ই নেই আমার। প্রতিটি সম্পর্কের জন্যই প্রতিশ্রুতিবদ্ধতা প্রয়োজন। এই মুহূর্তে মোটেও ভালোবাসাবাসির মেজাজে নেই আমি।’ কৈফিয়ত আনুশকার।আনুশকা আরও জানিয়েছেন, সামনের ছবিগুলোতে আধুনিক ভারতীয় নারীর চরিত্রেই অভিনয় করতে বেশি আগ্রহী তিনি। ওয়েবসাইট।