প্রেম নিয়ে বিন্দুর দুঃখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেম নিয়ে খোলামেলা কথা বললেন টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী বিন্দু। তিনি জানিয়েছেন, জীবনে প্রেম এসেছে, চলেও গেছে কিন্তু সত্যিকারের প্রেম হয়নি তাঁর। এ নিয়ে দুঃখবোধও আছে বিন্দুর।একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের শুধুই আড্ডা নামের এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন তিনি। অনুষ্ঠান নির্মাতা পক্ষের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। প্রেম নিয়ে মন্তব্য ছাড়াও সে আড্ডায় বিন্দু কথা বলেছেন তাঁর ক্যারিয়ার, ভবিষ্যত্ পরিকল্পনাসহ নানা প্রসঙ্গে। প্রেম-বিয়ের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বললেও, কাকে বিয়ে করবেন সে বিষয়ে একটু রহস্যই রেখেছেন তিনি। এর আগে শুধুই আড্ডা অনুষ্ঠানটিতে সুবর্ণা মুস্তাফাও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কথা বলেছিলেন। সুবর্ণা তাঁর প্রিয় অভিনেতাদের কথা জানানোর পাশাপাশি সেসময় ট্যালেন্ট হান্টের মাধ্যমে শিল্পী তৈরির বিষয়েও নিজের মতামত দিয়েছিলেন।লিজান শুধুই আড্ডা অনুষ্ঠানটি উপস্থাপনায় আছেন ফারহানা নিশো। অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিচালনার দায়িত্বে রয়েছেন পলাশ মাহবুব। আজ শনিবার রাত নয়টা ১০ মিনিটে বৈশাখী টেলিভিশনে দেখানো হবে লিজান শুধুই আড্ডা অনুষ্ঠানটি।