প্রেমপত্র এবং আমার অকপট অনুভূতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমপত্র নাটকের দৃশ্য
প্রেমপত্র নাটকের দৃশ্য

প্রাকৃতজন অনুসন্ধিৎসু নাটকের দল জানি। মঞ্চের সবচেয়ে পেছনে পিঠ চেপে বসেছি। নাটক শুরু হলো। নাটকের নাম প্রেমপত্র, যা রচিত হয়েছে ভৈকম মুহম্মদ বশীরের গল্প অবলম্বনে, যার অসাধারণ নাট্যরূপ দিয়েছেন শ্যামল ভট্টাচার্য্য। কিন্তু যখন একজন সূত্রধর এবং মাত্র দুটি চরিত্র তটিনী আর রিচার্ডের অভিনয়ে আবর্তিত নাটকটি দেখতে শুরু করলাম, লাইটের নান্দনিক ব্যবহার, নিখুঁত পরিমিত মিউজিক, রিচার্ডরূপী সেলিম রেজা সেন্টু আর তটিনীরূপী ফারজানা করিমের উচ্চারণের উত্থান-পতনের মুহূর্তে প্রজ্বলিত হয়, মূহূর্তে বিষাদে আক্রান্ত হতে থাকে পুরো পরিবেশে নিঃসঙ্গতা অভিভূত হই, কে বলবে এরা শিল্পিত দক্ষতায় যুগের পর যুগ নিজেদের শাণিত করে বিখ্যাত হওয়া কেউ নয়? কেন প্রথম দেখছি এদের?
দীর্ঘদিন নাটকের প্রতি উদাসীন? না না...মহা গহ্বর থেকে নিজেকে তুলে এনে জানা হয়, ফারজানা চট্টগ্রামের মঞ্চে নাটক করলেও সেন্টুর ঢাকার মঞ্চে এটা প্রথম অভিনয়! তটিনী পাক খায় ধীরে, চোখ নিম্নগামী তার, কিন্তু এর মাঝে অহনিসিতার কথোপকথনের উত্থান-পতনহীন দক্ষতা নিঃশব্দে চাবুকের মতো, কখনো প্রবল মায়ার। সূত্রধর ফরহাদ হোসেনের কণ্ঠ আরও উচ্চকিত কিন্তু শাণিত হওয়া অত্যন্ত জরুরি ছিল।
এই নাটকে আমার কাছে অত্যাচমক ও মহা বিস্ময়ের যখন অনিবার্য বিচ্ছেদে একটা করুণ পরিণতি দেখতে আমি নিশ্চিত, আর কত বিরহ! এই বধে স্থিত হয়ে অপেক্ষারত...বিপন্ন, মানে দুজন ভেতর পীড়িত নর-নারীর অসাধারণ মিলন হলো! জীবনে প্রথম আমি একজন দর্শক হয়ে আমার সংক্ষিপ্ত অনুভূতি লিখতে দায়বোধ করলাম। মিলনও এমন চমক বিস্ময় দিতে পারে! না, আমার দেখা পড়া হয়নি তো আগে?
ভেবেছিলাম কোনো দিন নাটক নিয়ে লিখব না, গল্প, উপন্যাস ছাড়া আর কিছু লিখব না। সেলিম রেজার প্রবল অকুতি, একটা নতুন দলকে দাঁড়াতে এটুকু হাত বাড়াবেন না! যেহেতু নাটকটা আপনার ভালো লেগেছে, তারপরও? যে কোনো কারণেই হোক, আজকাল মঞ্চ নাটক খুব কম দেখা পড়ে। মাঝে প্রিয় লেখক শহীদুল জহীরের উপন্যাস নিয়ে রচিত নাটক সে রাতে পূর্ণিমা ছিল দেখে আমার মতো খুঁত খুঁতে লেখকের কিছু সমালোচনা ছাড়া ভালো লেগেছে বলে মঞ্চে বলেছি। প্রতিষ্ঠিত নাট্য দলের মাঝে প্রাঙ্গনেমোর প্রযোজিত নাটক আওরঙ্গজেব এবং ঈর্ষা যেন তাজ্জব করে দিয়েছে আমাকে। নিজেদের এত শাণিত আর সমৃদ্ধ করেছে এরা? সাধু! সাধু!
প্রাকৃতজন সবে ভূমিষ্ঠ হয়েছে। ১২ বছর আগে বগুড়ায় সেলিম রেজার সাদর আপ্যায়নে তাঁর নির্দেশিত বাচ্চাদের নিয়ে করা নাটকে সুন্দর নিরীক্ষায় ভালো লাগা নিয়ে ফিরেছিলাম।
কিন্তু ভালো নাটকের অকাল রাজ্যে পরপর কিছু মুগ্ধতা আমাকে মঞ্চের দিকে টানতে থাকলে আমি সেলিম রেজার কাজের কর্মদক্ষতা জানলেও ব্যাপক কোনো প্রত্যাশা নিয়ে যাইনি। তারপরও আমি মুগ্ধতা নিয়ে ফিরে এসেছি।