ইমরান। সংগীতশিল্পী। ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার অন্যতম প্রতিযোগী ইমরান ইদানীং গানের সুর ও সংগীত পরিচালনার কাজও করছেন।

স্ট্রেট বল
যে খেলায় পারদর্শী
দাবা
স্কুল
শামসুল হক খান হাইস্কুল, ডেমরা
প্রথম যার অটোগ্রাফ নিয়েছি
সুবীর নন্দী
এই মুহূর্তে যে গানটা শুনতে ইচ্ছা করছে
লিওনেল রিকির ‘হ্যালো’
গুগলি
সিনেমার নায়ক হলে নায়িকা হিসেবে যাকে চাই
মাহী
যদি এই জাদুটা পারতাম
যখন যেখানে খুশি চলে যাব, কিন্তু আমাকে কেউ দেখবে না
একদিনের রাজা হলে
যে ওয়েবসাইটগুলো গানের পাইরেসি করে, সেগুলো বন্ধ করতাম।
আমার দেখা সবচেয়ে সুন্দর হাসি
আমার মায়ের মুখের হাসি
বাউন্সার
ফেসবুকে ‘রিলেশনশিপ স্ট্যাটাস’
শেষ খবর পাওয়া পর্যন্ত ‘সিঙ্গেল’!
প্রেমপত্র...?
যখন আমার প্রেমপত্র লেখার বয়স, তখন এসএমএসের যুগ চলে এসেছে। তাই প্রেমপত্র লেখা হয়নি, তবে প্রেম-এসএমএস লিখেছি!
নিজেই নিজের সমালোচক
ইমরান ছেলেটা ভালোই গায়, তবে ফোক গান ওকে দিয়ে হবে না
যে গুজব অবাক করেছে
একবার বাবা কার কাছে যেন শুনে এলেন, আমি নাকি বিয়ে করেছি। আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে...!
পাওয়ার প্লে
গায়ক হিসেবে ইমরান দশে
সুযোগ যখন পেয়েছি, কম দেব কেন? দশে দশই দেব।
ভালোবাসার মানুষকে নিজের যে গান উৎসর্গ করতে চাই
‘তুমি দূরে দূরে থেকো না’
আমার সবচেয়ে বড় ভক্ত
মা
দ্বৈতগানে প্রিয় সঙ্গী
পূজা
ফুলটস
আসছে চমক
বলে দিলে তো আর চমক
থাকল না।
যার কণ্ঠস্বরের ভীষণ ভক্ত
রুনা লায়লা
একদিন বিশ্বকে দেখিয়ে দেব
আমিই সেরা!
আমার সবচেয়ে বড়
শক্তি
সততা