প্রেমময় আবৃত্তিসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল গ্যালারিতে আবৃত্তি করেন হাসান আরিফ । প্রথম আলো
বেঙ্গল গ্যালারিতে আবৃত্তি করেন হাসান আরিফ । প্রথম আলো

প্রেমের কবিতার আবৃত্তিসন্ধ্যা ছিল গতকাল বেঙ্গল গ্যালারিতে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সম্মান জানিয়ে বিশিষ্ট আবৃত্তিশিল্পী হাসান আরিফের এই একক আবৃত্তি সন্ধ্যার আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশন।
প্রেম এমন এক বিষয়, যা কখনো পুরোনো হয় না। কবিতার বিষয় হিসেবে তার স্থান চিরকালের জন্য পাকাপোক্ত। প্রেমের বৈচিত্র্যও বিপুল। মানব-মানবীর প্রেম থেকে দেশপ্রেম হয়ে ঈশ্বর প্রেম পর্যন্ত বিচিত্র তার প্রকাশ। প্রেমের এই বৈচিত্র্যই তুলে ধরেছিলেন হাসান আরিফ তাঁর আবৃত্তিতে। কবি নির্মলেন্দু গুণ, শুভদাস গুপ্ত, রামচন্দ্র পাল, আমিনুর রহমান ও সোহেল আনোয়ারের কবিতা দিয়ে তিনি সাজিয়েছিলেন এই প্রেমময় আবৃত্তিসন্ধ্যাটি।