প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হূদয়ে এখনো টু-লেট ঝুলছে। হূদয় সিংহাসনটা এখনো দখলে নিতে পারেনি কেউ। ক্রিস্টেন স্টুয়ার্টের রেখে যাওয়া শূন্যস্থানটা শূন্যই আছে। তবে শিগগিরই সেটা পূরণ করে দিতে চলেছেন রবার্ট প্যাটিনসন। তবে এবার দেখে-শুনে-বুঝে প্রেমিকা নির্বাচন করবেন তিনি। এবং এই অভিনেতার খায়েশ জেগেছে, এবার প্রেমিকা হিসেবে বেছে নেবেন ফরাসি কোনো তরুণীকেই। সম্প্রতি একটি ফরাসি সুগন্ধির প্রচারাভিযানে নেমেছেন প্যাটিনসন। সেই বিজ্ঞাপন করার অভিজ্ঞতা জানাতে গিয়েই ২৭ বছর বয়সী এই অভিনেতা বলেছেন, ‘আমার একটা ফরাসি প্রেমিকা থাকলে ভালোই তো হতো।’ অবশ্য বাজারে গুঞ্জন আছে, এরই মধ্যে এক ফরাসি প্রেমিকা বাগিয়ে নিয়েছেন তিনি। সেই বিজ্ঞাপনের বদৌলতেই নাকি মডেল কামিল রোর সঙ্গে বেশ জমেছে প্যাটিনসনের!