প্রেমিকাকে ক্ষমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টকে ক্ষমা করে দিলেন রবার্ট প্যাটিনসন। দুজনের একটি ঘনিষ্ঠ সূত্র যুক্তরাজ্যের সান পত্রিকাকে জানিয়েছে, ক্রিস্টেনের সঙ্গে সম্প্রতি আবেগঘন আলোচনা হয় প্যাটিনসনের। পরিচালক রুপার্ট স্যান্ডারসের সঙ্গে ক্রিস্টেনকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা খবর প্রচারিত হয়। এরপর ক্রিস্টেনকে ছেড়ে চলে যান প্যাটিনসন। তখন প্রকাশ্যে এবং নানাভাবে প্যাটিনসনের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন ক্রিস্টেন। সূত্রটি আরও জানিয়েছে, প্যাটিনসন উপলব্ধি করেছেন, ক্রিস্টেন আসলেই মন থেকে অনুতপ্ত। তাই সব ক্ষোভ ঝেড়ে ফেলে ক্রিস্টেনকে আবারও বুকে টেনে নিয়েছেন প্যাটিনসন। এখন তাঁরা আবারও একসঙ্গে থাকছেন। লস অ্যাঞ্জেলেসে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির পাশেই একটি বাড়িতে উঠেছেন এই জুটি। এএনআই।