প্রেমিকে মুগ্ধ ব্রিটনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেম বা বিয়ে, ব্রিটনি স্পিয়ার্সের অতীত অভিজ্ঞতায় কোনোটাই বিশেষ সুখকর ছিল না। তবে মনে হচ্ছে, কল্পনার রাজপুত্রের খোঁজ এবার তিনি পেয়ে গেছেন। প্রেমিক ডেভিড লুকাডোই হচ্ছেন সেই রাজপুত্র।
ব্রিটনি বলেছেন, লুকাডো খুবই সাধারণ। এই সাধারণত্বের মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন অসাধারণ কিছু। তা ছাড়া লুকাডোর রসবোধও মুগ্ধ করেছে ব্রিটনিকে। এ বছরের শুরুতে অন্য এক বন্ধুর মাধ্যমে আইন প্রতিষ্ঠানে কর্মরত লুকাডোর সঙ্গে পরিচয়। এর পর থেকেই দুজনের গভীর প্রেম।
নতুন প্রেমিক সম্পর্কে ব্রিটনি বলেছেন, ও খুবই সাধারণ একটা মানুষ। খুবই মজার। খুবই আবেগময়। নিজের কাজটাকে সে ভালোবাসে। ও সত্যিই খুব ভালো মানুষ। আইএএনএস।