প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হয়তো চামড়ায় ভাঁজ পড়েছে কিঞ্চিৎ, দু-একটা সাদা চুলও দেখা যাচ্ছে। তাই বলে কি বুড়িয়ে গেছেন শ্যারন স্টোন? সরাসরি এর জবাব না দিলেও শ্যারন ভিন্নভাবে জানালেন, এখনো তাঁর মন তরুণ। ৫৬ বছর বয়সেও বেসিক ইনসটিংকটখ্যাত এ অভিনেত্রী নতুন করে প্রেমে পড়ার অপেক্ষায় আছেন। জানালেন, প্রেমিকের খোঁজ করছেন। পছন্দসই কাউকে পেলে সময়টা ভালোই কাটবে তাঁর। শ্যারনের তিন ছেলেও চান মায়ের জন্য উপযুক্ত কোনো সঙ্গী। তাই ছাড়পত্র পেয়ে গেছেন পুত্রদের কাছ থেকেও। এখন শুধু যোগ্য সঙ্গীর অপেক্ষা। ব্যাটে-বলে মিলে গেলেই ৫৬ বসন্ত পার করা এ অভিনেত্রী নতুন করে প্রেমে পড়তে প্রস্তুত।