প্রেমে পড়েছেন লিন্ডসে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তবে কি নতুন করে প্রেমে পড়েছেন হলিউডের ‘প্রবলেম সেলিব্রেটি’ লিন্ডসে লোহান! ইদানীং ২২ বছর বয়সী এক ডিস্ক জকি জুলিয়ান কেভিনের সঙ্গে বেশ অন্তরঙ্গভাবেই মিশছেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী। মূলত এ কারণেই লিন্ডসে-জুলিয়ানের প্রেমের জোর গুঞ্জন উঠেছে হলিউডকেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যমে।গত রোববার নিউইয়র্কের লিটল ইতালিতে অবস্থিত গোল্ডবারে জুলিয়ানের সঙ্গে ফানডে পার্টিতে মেতে উঠেছিলেন ‘মিন গার্লস’ তারকা লিন্ডসে। সেসময় তাঁদের ঘনিষ্ঠতা নজর কেড়েছে সেখানে উপস্থিত সবার। সম্প্রতি এক খবরে এমন তথ্য দিয়েছে ‘নিউইয়র্ক পোস্ট’।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সেদিন ঠিক প্রেমিক-যুগলের মতোই আচরণ করেছেন জুলিয়ান ও লিন্ডসে। তাঁরা হাত ধরাধরি তো করেছেনই, একপর্যায়ে জুলিয়ানের কাঁধে মাথা রেখে আবেগে ভেসে যান লিন্ডসে। কোনো রকম রাখঢাক ছাড়াই বেশ সাহসী ভঙ্গিতে একে অপরের প্রতি আবেগ প্রকাশ করেছেন তাঁরা।