প্রেমে মজেছেন শাকিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনীতে ‘ওয়াকা ওয়াকা’ গানটি গেয়ে পৃথিবীময় সাড়া ফেলে দিয়েছিলেন শাকিরা। গানটির দৃশ্য ধারণের সময় স্প্যানিশ ফুটবলার জেরার পিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই পরিচয় প্রণয়ে রূপ নিতে বেশি দিন লাগেনি। কিন্তু বরাবরের মতো তা অস্বীকার করে আসছিলেন কলম্বীয় এই গায়িকা। সম্প্রতি তিনি স্বীকার করেছেন, তাঁর চেয়ে ১০ বছরের ছোট পিকের সঙ্গে রোমান্স চলছে। বলেই ক্ষান্ত হননি শাকিরা। সমুদ্রসৈকতে একে অন্যের বাহুলগ্ন হয়ে ছবির জন্য পোজও দিয়েছেন। সম্প্রতি ডেইলি মেইল-এ সেই ছবিটি ছাপা হয়েছে। যেখানে লেখা ছিল, ‘আমার সূর্যালোক তোমায় দিলাম।’ ওয়েবসাইট।