প্রেসক্লাবে আনন্দমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাব চত্বর গতকাল শুক্রবার শিশু-কিশোরদের কলকাকলিতে মুখরিত ছিল সারা দিন। ক্লাবের প্রাঙ্গণ, নিচতলা-দোতলায় শিশু-কিশোর, তরুণ-তরুণী আর তাদের অভিভাবকদের ছিল উচ্ছল পদচারণ। উপলক্ষ, জাতীয় প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর শিশু আনন্দমেলা। এ উপলক্ষে সদস্যদের ছেলেমেয়েদের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা গতকাল শুক্রবার শেষ হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে।
সমাপনী দিনের অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি কাজী রওনাক হোসেনের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি প্রকৌশলী সৈয়দ মুনসিফ আলী। স্বাগত বক্তব্য দেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী।