প্রেসক্লাবে শিশু চিত্রাঙ্কন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুুক্তিযুদ্ধের ৪০ বছর পূর্তি উপলক্ষে শহীদ সাংবাদিক স্মরণে গতকাল জাতীয় প্রেসক্লাবের আয়োজনে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্যদের সন্তানেরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি কাজী রওনক হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম সম্পাদক নূরুল হাসান খান ও কাদের গণি চৌধুরী। প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম হয় জারিফ আশরাফ। ‘খ’ গ্রুপে প্রথম হয় রাইসা নাজ ও ‘গ’ গ্রুপে কাজী আসমা বিনতে জামান। বিজ্ঞপ্তি।