প্রয়াণ দিবসেও মূর্ত রবীন্দ্রনাথ ঠাকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথের প্রয়াণ নেই বললেও দিনটিকে বিশেষভাবে পালন করা হয়। বাঙালির নিত্যদিনের জীবনযাপনে কবিগুরু মূর্ত হয়ে থাকেন। রইলেন গতকাল ২২ শ্রাবণ শনিবারেও। রাজধানী ও দেশের অন্য জেলাগুলোতেও গতকাল ছিল রবীন্দ্রপ্রয়াণ দিবসের নানা আয়োজন। তারই কয়েকটির খবর থাকল এই প্রতিবেদনে

ছায়ানটের গান ও একক নাটক
সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে ছিল প্রয়াণ দিবসের নিবেদন। তাতে গানে গানে কবিগুরুকে স্মরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত ও অনুরাগী শিল্পীরা। সম্মিলিত কণ্ঠে ছায়ানটের শিল্পীরা গেয়ে শোনান ‘যে ধ্রুপদ দিয়েছ বাঁধি’, ‘শ্রাবণের ধারার মতো’, ‘শ্রাবণের গগনের গায়’, ‘কোন পুরাতন প্রাণের টানে’ গানগুলো। একক কণ্ঠে সত্যম কুমার দেবনাথ করেন ‘যারা কথা দিয়ে তোমার কথা বলে’, বিক্রম দাস গেয়ে শোনান ‘ওগো আমার শ্রাবণ মেঘের’, মৃত্তিকা সহিতা ‘আমি তোমারি মাটির কন্যা’, আবদুল ওয়াদুদ ‘নহ মাতা, নহ কন্যা’ ও সেমন্তি মঞ্জরী শোনান ‘আমি চিত্রাঙ্গদা’ গানটি। পরে কবিগুরুর ‘স্ত্রীরপত্র’ গল্প অবলম্বনে একক নাট্যাভিনয় করেন শামীমা নাজনীন। জাতীয় সংগীত দিয়ে শেষ হয় এ আয়োজন।