প্লাস্টিক সার্জারি অপছন্দ সালমা হায়েকের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌন্দর্যের পূজারি কমবেশি আমরা সবাই। আর তাই শারীরিক সৌন্দর্যের জন্য আমরা কত কীই না করি! সৌন্দর্য বর্ধনের জন্য সার্জনের ছুরির নিচে শরীর পাততেও কুণ্ঠা বোধ করি না। ব্যতিক্রম সালমা হায়েক। তিনি প্লাস্টিক সার্জারির ঘোর বিরোধী। তিনি মনে করেন, বয়োবৃদ্ধির বিষয়টাকে মন থেকে মেনে নেওয়া উচিত। এভাবে কৃত্রিম উপায়ে সৌন্দর্য বাড়ানো গেলেও তা সাময়িক ও ঠুনকো। সত্যি বলতে কী, ৪০ বছর বয়সে এসে নারীরা শরীর সম্পর্কে সচেতন হয়ে ওঠে, শরীরের যত্নআত্তি নেয় এবং এটাই হওয়া উচিত। কারণ জীবনটা তো এখান থেকেই শুরু। আইএএনএস।