প্লাস্টিক সার্জারি করিয়েছেন আনুশকা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মার মুখাবয়বে কিছু পরিবর্তন লক্ষ করেছেন কি? খবর রটেছে, শ্রী বাড়াতে প্লাস্টিক সার্জারি করিয়েছেন তিনি। দিন কয়েক আগে এক অনুষ্ঠানে হাজির ছিলেন আনুশকা। সেখানেই তাঁর নতুন এ রূপ ধরা পড়ে সবার চোখে। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘মিড-ডে’। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিনেত্রী জানান, ‘নিঃসন্দেহে আনুশকার মুখাবয়বে পরিবর্তন এসেছে। তাঁর ঠোঁট আগে এতটা পুরু ছিল না। শুধু তাই নয়, তাঁর নাকও আর আগের মতো নেই।’