প্লেটোনিক লাভ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ও না থাকলে কী যে করতাম, আমি নিজেও জানি না। সত্যি বলতে লিও আমার সহায়, আমার আশ্রয়স্থল। দুঃসময়ে ও আমাকে আগলে রেখেছে। ওর কাছে মানসিক শান্তি খুঁজে পাই।’ যে মানুষটিকে নিয়ে এত্তসব স্তবকীর্তন, তিনি হলিউডের অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। আর যাঁর মুখে এই কীর্তন, তিনি টাইটানিক ছবির নায়িকা কেট উইন্সলেট। উইন্সলেটের মুখে এহেন কথাবার্তা শুনে যে কেউ ভাবতেই পারেন, দুজনে প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তাঁদের সন্দেহ দূর করতেই কেট এ-ও বলতে ভোলেননি, ‘আমাদের মাঝে যে সম্পর্ক, সেটাকে কেউ যদি প্রেম বলে, তাহলে আমি বলব, সেটা প্লেটোনিক পর্যায়ের।’সম্প্রতি ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কেট উইন্সলেট এসব কথা বলেন। ওয়েবসাইট।