প্লেব্যাক করবেন প্রিয়াঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

শখের বসে এক-দুটো গান গাইলেও তাঁদের মূল কাজ ঠোঁট মেলানোই। গায়ক-গায়িকারা গেয়ে দেবেন আর নায়ক-নায়িকারা তাতে ঠোঁট মেলাবেন—এই তো বলিউডের চল। তবে সেই ধারা ভেঙে ফেলতে চাইছেন প্রিয়াঙ্কা চোপড়া। এরই মধ্যে গায়িকা হিসেবে ভারতে তো বটেই, আন্তর্জাতিক মঞ্চেও সুখ্যাতি পাওয়া প্রিয়াঙ্কা এবার চলচ্চিত্রে গান গাইতে চাইছেন। আর তার গানের সঙ্গে ঠোঁট মেলাবেন অন্য অভিনেত্রীরা। প্রিয়াঙ্কা বলেছেন, ‘অন্য নায়িকাদের জন্যও আমি প্লেব্যাক করতে চাই। এটা খুবই দারুণ কিছু হবে বলে আমার মনে হয়। গানটা যদি আমার পছন্দ হয়, তাহলে প্লেব্যাক করতে কেনো আপত্তি নেই।’ আইএএনএস।