প্লেব্যাকে ব্যস্ত রুমি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর পর কয়েকটি গান শ্রোতাপ্রিয়তা পাওয়ায় চলচ্চিত্রনির্মাতাদের চোখ পড়েছে কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীতপরিচালক আরফিন রুমির ওপর। কমন জেন্ডার ও ধানমন্ডি ৮ চলচ্চিত্রের পর এবার রুমি সুর করছেন লাল টিপ ছবিতে। এখানে তিনি কণ্ঠও দিয়েছেন। রুমি বলেন, ‘এখন আমি চলচ্চিত্রের দিকেই বেশি মনোযোগ দিচ্ছি। অনেক ছবিতে কাজ করার প্রস্তাব আসছে। আমিও নতুন কিছু তৈরির চেষ্টা করছি, যেমনটি এরই মধ্যে হাবিব ওয়াহিদ ও হূদয় খান করেছেন।’রুমি জানান, লাল টিপ ছবিতে তাঁর গানটি দুভাবে গাওয়া হচ্ছে। প্রথমটিতে রুমির সঙ্গে কণ্ঠ দেবেন ন্যান্সি আর দ্বিতীয়টিতে পড়শি।মূলধারার নির্মাতারাও রুমিকে নিয়ে কাজ করছেন। রুমি জানান, এরই মধ্যে পরিচালক এফ আই মানিক, এম বি মানিক, নজরুল ইসলাম খান তাঁদের পরবর্তী ছবিতে তাঁকে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।