প্লেবয় প্রচ্ছদে শার্লিন চোপড়া
এই প্রথম প্লেবয় প্রচ্ছদে দেখা যাবে বলিউডের কোনো মডেল ও অভিনেত্রীকে। আর লোভনীয় এ সুযোগটি পেতে যাচ্ছেন ‘টাইম পাস’খ্যাত ২৮ বছর বয়সী বলিউডের তারকা শার্লিন চোপড়া। প্লেবয় ম্যাগাজিনের জন্য শার্লিন ছবি তুলতে পারেন—এমন খবর এর আগেও প্রকাশিত হয়েছে। তবে এবার বিষয়টি নিশ্চিত করেছেন শার্লিন নিজেই। এর মধ্যে এক টুইটার বার্তায় নিজেকে ‘প্লেবয় প্রচ্ছদ কন্যা’ বলে ঘোষণা দিয়েছেন। প্লেবয় প্রতিষ্ঠাতা হিউ হেফনারের সঙ্গে তোলা নিজের ছবিও টুইটারে পোস্ট করেছেন। সাম্প্রতিক এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে এনটিভি মুভিজ।এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসের প্লেবয় ম্যানসনে অবস্থান করছেন শার্লিন। সেখানে হেফনারের সঙ্গে চুটিয়ে পার্টি করছেন। সম্প্রতি হেফনারের সঙ্গে ডমিনস খেলায়ও অংশ নিয়েছেন। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় হেফনার লিখেছেন, ‘ক্রিস্টাল হ্যারিস, তৃষা ফ্রিক, চেলসিয়া রায়ান, ক্রিস্টাল ক্যামেডেন, অ্যাশলি হবস ও শার্লিন চোপড়ার সঙ্গে ডমিনস খেলছি।’ হেফনারের এই টুইটের জবাবে শার্লিন লিখেছেন, ‘মিস্টার হেফনার, ডমিনস খেলার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।’সবকিছু ঠিক থাকলে, আগামী সপ্তাহে প্লেবয় ম্যাগাজিনের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন শার্লিন। এর মধ্যে চুলের সজ্জা ও মেকআপের ট্রায়াল সেশনেও অংশ নিয়েছেন তিনি।