প্লেবয় প্রতিষ্ঠাতার চরিত্রে রবার্ট ডাউনি জুনিয়র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিউ হেফনার ও রবার্ট ডাউনি জুনিয়র
হিউ হেফনার ও রবার্ট ডাউনি জুনিয়র

সবকিছু ঠিকঠাক থাকলে প্লেবয় প্রতিষ্ঠাতা হিউ হেফনারের জীবনীভিত্তিক চলচ্চিত্রে নাম ভূমিকায় দেখা যাবে ‘আয়রন ম্যান’ তারকা রবার্ট ডাউনি জুনিয়রকে।
হেফনারের বর্ণাঢ্য জীবনকে উপজীব্য করে নাম চূড়ান্ত না হওয়া ছবিটির পরিবেশক সংস্থা ওয়ার্নার ব্রাদার্স। ২০০৯ সাল থেকেই ছবিটি তৈরির পরিকল্পনা করছিল প্রতিষ্ঠানটি। সম্প্রতি ছবিটি পরিচালনা করার জন্য ‘সাংহাই নাইটস’খ্যাত মার্কিন নির্মাতা ডেভিড ডবকিনকে প্রস্তাব দেওয়া হয়েছে। এ মুহূর্তে তাঁর সঙ্গে আলাপ-আলোচনা চলছে। এক খবরে এ তথ্য জানিয়েছে ভ্যারাইটি ডটকম।

ছবিটির অভিনয়শিল্পী নির্বাচন-প্রক্রিয়া এখন পর্যন্ত শেষ হয়নি। তবে রবার্ট ডাউনি জুনিয়রকে নিজের চরিত্রে দেখতে চান হেফনার। এ প্রসঙ্গে হেফনার বলেন, ‘ভালো চিত্রনাট্য এবং পরিচালক খুঁজে পেতে অনেক সময় লেগেছে। তবে শেষ পর্যন্ত আমরা তা পেয়েছি। আমার চরিত্রে রবার্ট ডাউনিকে দেখতে চাই আমি। তিনি অনেক প্রতিভাবান একজন অভিনেতা।’

ছবিটির চিত্রনাট্য লেখার দায়িত্ব পেয়েছেন ‘কুইন’ ছবির চিত্রনাট্যকার পিটার মরগ্যান। এটি প্রযোজনা করছেন ‘ওশানস ইলেভেন’খ্যাত মার্কিন চলচ্চিত্র প্রযোজক জেরি ওয়েনট্রব।