পড়া রেখে অভিনয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইয়ের পোকা হারমিয়ন গ্র্যাঞ্জারকে চেনে না, এমন হ্যারি পটার-ভক্ত খুঁজে পাওয়া কঠিন। হারমিয়ন চরিত্রে অভিনয় করে এরই মধ্যে সবার নজর কেড়েছেন অভিনেত্রী এমা ওয়াটসন। ছবিতে যেমন-তেমন, বাস্তবে এমা অতশত পড়াশোনার ধার ধারেন না। ২০০৯ থেকে ব্রাউন ইউনিভার্সিটিতে সাহিত্যে পড়াশোনা করছেন। ভেবেছিলেন, হ্যারি পটার সিরিজে কাজ শেষে পড়ায় মন দেবেন। বাস্তবে ঘটল উল্টো। পড়া রেখে এখন তাঁকে অভিনয়টাই চালিয়ে যেতে হচ্ছে। গত মঙ্গলবার এক সাক্ষাৎকারে তরুণ এই অভিনেত্রী জানান, সম্প্রতি তিনি সিদ্ধান্ত নিয়েছেন, কিছুদিন পড়াশোনা থেকে ছুটি নিয়ে সিনেমায় টানা কাজ করবেন। সেই ক্ষতিটুকু পরে পুষিয়ে নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন এমা ওয়াটসন। ওয়েবসাইট।