পড়ায় মন দিক সুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেলিং করার প্রস্তাব পাচ্ছে সুরি। তবে মা কেটি হোমস চান না এখনই সুরি গ্ল্যামার জগতে ঢুকে পড়ুক। আগে তার পড়াশোনা। মা-বাবার পথ ধরে মেয়েও আসুক হলিউডে—এটা মোটেও চান না কেটি হোমস।কেটির বাবার মতো আইনজীবী হোক সুরি—এটাই কেটির চাওয়া। তবে বড় হয়ে সে যদি মডেলিং করতে চায়, কেটির তাতে আপত্তি নেই। এখন স্কুলই সুরির জন্য আগে। জানিয়েছে এক সূত্র।কেটি বড় হয়েছেন পড়াশোনার চাপের মধ্যেই। তাঁর মা-বাবা যেভাবে দেখাশোনা করেছেন তাঁর, মেয়ে সুরির জন্য তা-ই করতে চান কেটি। যতটা সম্ভব স্বাভাবিক পরিবেশে সুরিকে রাখতে চান তিনি।তবে নামী ডিজাইনারের পোশাক আর বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত সুরি এমন জীবন কতটা মানিয়ে নিতে পারে, সেটাও দেখতে হবে। ব্যাং শোবিজ।