পড়ে গেলেন ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপসজ্জার কাজ শেষে লোকেশনে গেলেন ক্যাটরিনা কাইফ। সেখানে তাঁর শুভেচ্ছা বিনিময় হলো সহশিল্পী অক্ষয় কুমার ও পরিচালক ফারাহ খানের সঙ্গে। কিন্তু শুটিং শুরু হওয়ার আগেই ঘটে গেল বিপত্তি। হঠাত্ পড়ে গেলেন ক্যাটরিনা। অমনি শুরু হলো হুড়োহুড়ি। পুরো তিন ঘণ্টা চলল হুলস্থুল। তারপর কিছুটা সুস্থ হলেন ক্যাটরিনা। সম্প্রতি মুম্বাই থেকে দূরে মালশেজ ঘাটে ফারাহ খানের তিজ মার খান ছবির সেটে এ ঘটনা ঘটে। সেখানে চিকিৎসাব্যবস্থা অপ্রতুল থাকায় মুম্বাই থেকে চিকিৎসককে ডেকে আনা হয়। খাটাখাটনির ধকল ও ঘুম না হওয়ায় ক্যাটরিনা অসুস্থ হয়ে পড়েন বলে চিকিৎসক জানান। তবে চিন্তার কিছু নেই। ওয়েবসাইট।