পয়লা অগ্রহায়ণ জাতীয় নবান্ন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিগত বছরের নবান্ন উৎ​সবের একটি মুহূর্ত।
বিগত বছরের নবান্ন উৎ​সবের একটি মুহূর্ত।

আগামী পয়লা অগ্রহায়ণ (১৫ নভেম্বর) রোববার প্রতিবছরের মতো এ বছরও উদ্‌যাপিত হবে জাতীয় নবান্ন উৎসব। জাতীয় নাট্যোৎসব উদ্‌যাপন পর্ষদ আয়োজিত এ উৎসব উদ্‌যাপিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায়। দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন প্রবীণ সংস্কৃতিজন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

জাতীয় নবান্নোৎসব উদ্‌যাপন পর্ষদ আহ্বায়ক শাহরিয়ার সালাম ‘প্রথম আলো’কে আজ সোমবার জানিয়েছেন, পয়লা অগ্রহায়ণ সকাল ৭টা থেকে দিনব্যাপী আয়োজনে থাকবে সংগীত, নৃত্য, আবৃত্তি, আদিবাসী পরিবেশনা, ধামাইল, আলকাপ, নবান্ন কথন, শোভাযাত্রা, পিঠা-মুড়ি-মুড়কি ও ঢাক-ঢোলের বাদন। উৎসব আয়োজনে সকলের সহযোগিতা প্রত্যাশা করছে জাতীয় নবান্নোৎসব উদ্‌যাপন পর্ষদ।

বিগত বছরের নবান্ন উৎ​সবের একটি মুহূর্ত।
বিগত বছরের নবান্ন উৎ​সবের একটি মুহূর্ত।



জাতীয় নবান্নোৎসব উদ্‌যাপন পর্ষদ ১৪০৬ বঙ্গাব্দ থেকে ঢাকায় নবান্ন উৎসব উদ্‌যাপন করে আসছে। প্রথম কয়েক বছর ছাড়া বিগত এক দশকেরও বেশি সময় ধরে পয়লা অগ্রহায়ণে উৎসব উদ্‌যাপিত হচ্ছে।

প্রসঙ্গত, নবান্ন মানে নতুন অন্ন। নতুন ফসল ঘরে তোলা উপলক্ষে কৃষকেরা এই উৎসব পালন করে থাকে। সাধারণত নবান্ন হয়ে থাকে অগ্রহায়ণ মাসে। সে সময় আমন ধান কাটা হয়। এই নতুন ধানের চাল দিয়ে রান্না উপলক্ষে নবান্ন উৎসব হয়ে থাকে।