পয়লা বৈশাখ পার্থিবের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০০৫’ আয়োজনে সেরা ব্যান্ডের পুরস্কার পেয়েছিল পার্থিব। ওই বছরই বাজারে আসে পার্থিবের প্রথম অ্যালবাম বাউণ্ডুলে। এরপর কয়েক বছর বিরতি। এরই মধ্যে বদলে গেছে ব্যান্ডের লাইন আপ। রুম্মন, রাজা ও শুভর সঙ্গে ব্যান্ডে যুক্ত হয়েছেন নাবিল ও নেদা। তাঁদের সবাইকে নিয়ে তৈরি হয়েছে পার্থিবের দ্বিতীয় অ্যালবাম। নাম উৎসর্গ নিজেকে। কথা ছিল, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এটি আসবে বাজারে। কিন্তু বিশ্বকাপ ক্রিকেটের জন্য তা একটু পিছিয়ে গেছে। এটি আসছে পয়লা বৈশাখ।নতুন অ্যালবামের বেশির ভাগ গানই গেয়েছেন নেদা। সঙ্গে আছেন রুম্মন। গিটার বাজানোর পাশাপাশি কয়েকটি গানে কণ্ঠও দিয়েছেন তিনিদশটি মৌলিক গান ছাড়াও অ্যালবামে থাকছে দুটি বিদেশি জনপ্রিয় গান। ফাঙ্কি, ফিউশন, রেগে, মেলোরক ও পপ ধাঁচের গানগুলোর বেশির ভাগ তৈরি হয়েছে উৎসবকে ভাবনায় রেখে।পার্থিবের অন্যতম সদস্য নাবিল বলেন, ‘যে গান শুনতে সবার ভালো লাগে, তেমন কিছু গান শ্রোতারা আমাদের কাছ থেকে পাবেন।’