পয়লা বৈশাখে তারকাদের মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪১৯ সনের পয়লা বৈশাখে টেলিহোমের মো. আলী বশির ও শামীমা শাম্মী সবাইকে বলেছিলেন, ‘আবার যেন দেখা হয়।’ টিভি ও চলচ্চিত্রের শিল্পী আর কলাকুশলীরা ১৪২০ সনের পয়লা বৈশাখের সেই অগ্রিম আমন্ত্রণের কথা মনে রেখেছেন। এবার পয়লা বৈশাখে সকাল ১০টা থেকেই টিভি ও চলচ্চিত্রের শিল্পী আর কলাকুশলীদের পদচারনে মুখর হয়ে ওঠে রাজধানীর ট্রাস্ট মিলনায়তন। তা অব্যাহত ছিল বেলা তিনটা পর্যন্ত। এই আয়োজনের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন কবির হোসেন।