পয়লা বৈশাখে ‘নিঝুম অরণ্যে’
বাঁধন ও সজলকে এবার দেখা যাবে বড় পর্দায়। সম্প্রতি চলচ্চিত্র সেন্সর বোর্ড তাঁদের অভিনীত চলচ্চিত্র নিঝুম অরণ্যে প্রদর্শনের জন্য ছাড়পত্র দিয়েছে। এ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে বাঁধন ও সজলের যাত্রা শুরু হলো। ছবিতে আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, চম্পা প্রমুখ। ইমপ্রেস টেলিফিল্মস প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান। তিনি জানান, পয়লা বৈশাখে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।ছবির গল্প প্রসঙ্গে পরিচালক জানান, সবার ধারণা, মুক্তিযুদ্ধে কাঞ্চন মারা গেছেন। নানা কারণে তাঁর স্ত্রী চম্পা আবার বিয়ে করতে বাধ্য হন। দীর্ঘদিন পর কাঞ্চন যখন ফিরে দেখেন তাঁর স্ত্রী অন্য একজনকে নিয়ে সংসার করছেন, তখন রাগে ও ক্ষোভে নিঝুম এক অরণ্যে চলে যান। একাকী জীবনযাপন শুরু করেন।একদিন তাঁর বোন বাঁধন বনে বেড়াতে আসেন। এখানেই পরিচয় হয় সজলের সঙ্গে। তখনো কেউ জানে না কাঞ্চন ক্যানসারে আক্রান্ত। গল্প মোড় নেয় অন্যদিকে।সজল বলেন, ‘কাপ্তাইয়ে চমত্কার কিছু জায়গায় ছবিটির কাজ করেছি। গল্পটাও অন্য রকম।’ বাঁধন বললেন, ‘আড়াই বছর আগে এ ছবিতে কাজ করেছিলাম। ছবিটির জন্য আমি ইমেপ্রেস টেলিফিল্মসের কাছে কৃতজ্ঞ।’