ফজল-এ-খোদা জন্মোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি ও শিশুসাহিত্যিক ফজল-এ-খোদার জন্মোৎসব উদ্যাপন করল আনন ফাউন্ডেশন। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে স ম শামসুল আলমের সভাপতিত্বে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম, শিশুসাহিত্যিক মাহমুদউল্লাহ, কবি নাসির আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের মহাসচিব নজরুল ইসলাম।