প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি ফজল শাহাবুদ্দীনের শুভানুধ্যায়ীদের উদ্যোগে আজ শনিবার স্মরণসভা ও কবির শেষ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনে বিকেল পাঁচটায় দেশের বরেণ্য কবি, সাংবাদিক, শিল্পী, আবৃত্তিকারসহ ফজল শাহাবুদ্দীনের বন্ধু-শুভানুধ্যায়ীরা তাঁকে স্মরণ করবেন।
গত শতাব্দীর পঞ্চাশের দশকের বরেণ্য কবি ফজল শাহাবুদ্দীন এ বছরের ৯ ফেব্রুয়ারি মারা যান। মৃত্যুর কয়েক দিন পরই তাঁর সর্বশেষ কাব্যগ্রন্থ একজন কবি একাকী প্রকাশিত হয়। এ বইয়ের প্রকাশনা উৎসবকে কেন্দ্র করে তাঁকে স্মরণ করা হবে। অনুষ্ঠানে কবির কবিতা আবৃত্তি ছাড়াও চলচ্চিত্রের লেখা দুটি জনপ্রিয় গানও পরিবেশন করা হবে।