ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন চিন্ময় মুৎসুদ্দী ও মোরশেদুল ইসলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন সাংবাদিকতায় চিন্ময় মুৎসুদ্দী ও চলচ্চিত্র পরিচালনায় মোরশেদুল ইসলাম। ২৬ অক্টোবর ফজলুল হকের ২১তম মৃত্যুবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হবে। সিনেমা পত্রিকার সম্পাদক ও শিশুতোষ চলচ্চিত্র প্রেসিডেন্ট-এর পরিচালক ফজলুল হক স্মরণে এই পুরস্কারের প্রবর্তন করেন রাবেয়া খাতুন। বিজ্ঞপ্তি।