ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শনিবার রূপসী বাংলা হোটেলে আনুষ্ঠানিকভাবে ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান করা হয়েছে। চিত্রসাংবাদিকতার জন্য গোলাম সারওয়ার এবং চলচ্চিত্র পরিচালক হিসেবে নাসির উদ্দীন ইউসুফ এই পুরস্কার পেয়েছেন। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য ২৫ হাজার টাকা, সঙ্গে সম্মাননাপত্র ও স্মারক।অনুষ্ঠানের প্রধান অতিথি লেখক সৈয়দ শামসুল হক ও কথাসাহিত্যিক রাবেয়া খাতুন তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের ফুল দিয়ে বরণ করে নেন ফজলুল হক স্মৃতি কমিটির আহ্বায়ক মুহাম্মদ জাহাঙ্গীর।অনুষ্ঠানে ফজলুল হক সম্পর্কে স্মৃতিচারণা করেন শিশুসাহিত্যিক আলী ইমাম, সৈয়দ সালাহউদ্দিন জাকী, সাংবাদিক বেলাল চৌধুরী, কবি ফজল শাহাবুদ্দিন, চিত্রপরিচালক আমজাদ হোসেন, ফজলুল হকের ভাই ফজলুল আলম প্রমুখ। অনুষ্ঠানে ফজলুল হকের সেজ ভাই সদ্য প্রয়াত ক্যানসার বিশেষজ্ঞ ফজলুল করিম স্মরণে একটি ভিডিওচিত্র প্রদর্শিত হয়।পরে শহিদুল আলম সাচ্চু নির্মিত ফজলুল হককে নিয়ে তথ্যচিত্র সম্মুখপথের যাত্রী (দ্য ফ্রন্টিয়ারম্যান ফজলুল হক) প্রদর্শিত হয়।বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা সিনেমার সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র প্রেসিডেন্ট-এর পরিচালক প্রয়াত ফজলুল হক স্মরণে ২০০৪ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। কথাসহিত্যিক রাবেয়া খাতুন এই পুরস্কার প্রবর্তন করেছেন। প্রতিবছর দুজন ব্যক্তিত্বকে এ পুরস্কার দেওয়া হয়।ফজলুল হক ১৯৩০ সালের ২৬ মে বগুড়ার জন্মগ্রহণ করেন। কথাসাহিত্যিক রাবেয়া খাতুন তাঁর সহধর্মিণী। তিনি ১৯৯০ সালের ২৬ অক্টোবর মৃত্যুবরণ করেন।