ফজলুল হক স্মৃতি পুরস্কার বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফজলুল হক (১৯৩০-১৯৯০)
ফজলুল হক (১৯৩০-১৯৯০)

বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎদের অন্যতম ও প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আগামী বুধবার ২৬ অক্টোবর। ফজলুল হক স্মরণে ফজলুল হক স্মৃতি কমিটি ২০০৪ সাল থেকে প্রতি বছরই দু’জন ব্যক্তিত্বকে ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান করে আসছে। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এই পুরস্কার প্রবর্তন করেছেন।
এ বছর এ পুরস্কার পাচ্ছেন চলচ্চিত্র পরিচালনায় আজিজুর রহমান এবং চলচ্চিত্র সাংবাদিকতায় মোস্তফা জব্বার। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য হচ্ছে ২৫ হাজার টাকা, সঙ্গে সম্মাননা পত্র ও ক্রেস্ট। আগামী বুধবার ২৬ অক্টোবর ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০১৬ এক অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হবে।
এর আগে এ পদক পেয়েছেন আমজাদ হোসেন, সাইদুল আনাম টুটুল, ফজল শাহাবুদ্দিন, চাষী নজরুল ইসলাম, আহমদ জামান চৌধুরী, হুমায়ূন আহমেদ, রফিকুজ্জামান, সুভাষ দত্ত, হীরেন দে, সৈয়দ শামসুল হক, নাসির উদ্দিন ইউসুফ, নায়করাজ রাজ্জাক প্রমুখের মতো ব্যক্তিত্বরা।
ফজলুল হক ১৯৩০ সালে ২৬ মে বগুড়ায় জন্ম গ্রহণ করেন এবং ১৯৯০ সালের ২৬ অক্টোবর মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন তাঁর সহধর্মিণী।