ফটোফির বর্ষসেরা আলোকচিত্রী পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চমবারের মতো একজন প্রতিশ্রুতিশীল আলোকচিত্রীকে পুরস্কার দিল ফাইন-আর্ট ফটোগ্রাফি বিষয়ক সংগঠন ‘ফটোফি একাডেমি অব ফাইন-আর্ট ফটোগ্রাফি’। ২০১৫ সালের বর্ষসেরা আলোকচিত্রী নির্বাচিত হয়েছেন কে এম আসাদ। দেশের শিপইয়ার্ড শ্রমিকদের জীবন যাপন, নাগরিক শিশুদের বিনোদনহীন জীবন ও নেপালের ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতির ওপরে আলোকচিত্রের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

গতকাল বিকেলে শাহবাগের বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি দেওয়া হয়। অতিথি ছিলেন বরেণ্য আলোকচিত্রী শহিদুল আলম, বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আক্কাস মাহমুদ, বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমের প্রধান আলোকচিত্রী মুস্তাফিজ মামুন, ফটোফি একাডেমির প্রধান নির্বাহী নজরুল ইসলাম প্রমুখ।