ফটোশপ আমায় সুন্দর করেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউডের যেকোনো তারকাকে জিজ্ঞেস করা হোক না তাঁর রূপের রহস্য কী? নিয়মিত ঘুম, নিয়ন্ত্রিত জীবনযাপন, যোগব্যায়াম—উত্তরের এই তালিকাটা আরও লম্বা হতে পারে। তবে জেনিফার লরেন্স বলেছেন ফটোশপের কথা। এটাই নাকি তাঁকে সুন্দর দেখানোর মূল রহস্য।ক্রিশ্চিয়ান ডিওরের বিজ্ঞাপনে নিজের ছবি দেখেলরেন্স বলেছেন, ‘একদমই আমার মতো দেখাচ্ছে না। আমি অন্য যেকোনো কিছুর চেয়ে ফটোশপ বেশি ভালোবাসি। অবশ্যই এটা ফটোশপ। মানুষ এমন দেখতে হয় না।’ তবে এটা স্বীকার করে বরং নিজের জনপ্রিয়তা আরও বাড়িয়েছেন তিনি। অনেকেই প্রশংসা করছেন তাঁর অকপটতার। মিলা কুনিসকে সরিয়ে ডিওরের নতুন মুখ নির্বাচিত হয়েছেন লরেন্স। এপি।