ফটোশুটে মুম্বাইয়ে নিরব-সারিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো নাটকের শুটিংয়ে নয়। একটি ফ্যাশন হাউসের ফটোশুটের জন্য মুম্বাই যাচ্ছেন নিরব-সারিকা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ জুলাই তাঁদের সেখানে যাওয়ার কথা রয়েছে। এ ফটোশুটে আলোকচিত্রী হিসেবে থাকবে শায়ল রায়। মোবাইল ফোন কোম্পানির মাধ্যমে জুটি গড়ে ওঠা নিরব-সারিকাকে নিয়ে বেশ কিছু প্রতিষ্ঠান কাজ করতে আগ্রহী হয়ে ওঠে। সেই ধারাবাহিকতায় এবার তাঁরা ফটোশুটে অংশ নিতে সুদূর মুম্বাই যাচ্ছেন। ফটোশুটে মুম্বাই যাওয়া নিয়ে নিরব বলেন,‘যেখানে দেখা যায়, আমাদের ফটোশুটগুলো দেশের বিভিন্ন লোকেশনে ধারণ করা হয়; সেখানে দেশের বাইরে ফটোশুট সেটা নিঃসন্দেহে আনন্দের। আমি এও জেনেছি যে আলোকচিত্রী আমাদের ফটোশুট করবেন তিনি বলিউডের বিখ্যাত তারকাদের ছবি তুলেছেন। আমি মনে করি, এটা আমাদের জন্য বড় পাওয়া তাঁর মতো একজন বড় ফটোগ্রাফারের সঙ্গে কাজ করা।’ অন্যদিকে সারিকা বলেন, ‘আসলে আমার কাছের বিষয়টা একেবারেই অন্য রকম লাগছে। মুম্বাইসহ বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে কোনো ফটোশুটে অংশগ্রহণ এবারই প্রথম। মুম্বাইয়ের মনোরম সব লোকেশনে এ ফটোশুট করা হবে।’সারিকা আরও বলেন,‘মুম্বাইয়ে আমরা ফটোশুট ছাড়া একটি টিভি বিজ্ঞাপনের কাজ করব।’